ঐশ্বরিক বেগুন!

আপডেট : ১০ জুলাই ২০১৪, ২২:৪১
ঐশ্বরিক বেগুন বলার মানে এই নয় যে বেগুনের ভেতর ঈশ্বর বসে আছেন। আসল ঘটনা হল, ইতালিতে একটি বেগুনের ভেতর ঈশ্বরের ইংরেজি শব্দ ‘গড’ পরিস্কার ভাষায় লেখা পাওয়া গেছে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে রিপোর্ট প্রকাশের পর চলছে রহস্যভেদের চেষ্টা। লুসিয়ানার ব্যাটন রগে ইতালিয়ান রেস্টুরেন্ট গিনোসের রাঁধুনি জারমারকাস ব্রাডি জানান, তিনি রান্নার জন্য বেগুন কাটছিলেন। একটি বেগুনকে কয়েক ভাগে বিভক্ত করছিলেন। কিন্তু একটি বেগুন কাটার পর হঠাত্ দেখেন তার মধ্যে পরিস্কার অক্ষরে ‘গড’ লেখা! বেগুনের বীজগুলো এমনভাবে সাজিয়ে আছে যেন সেগুলো ‘গড’ উচ্চারণ করছে! এটা সত্যি আশ্চর্যের। বেগুনের ভেতর বীজ ছড়ানো ছিটানো অবস্থায় থাকার কথা। কিন্তু সেগুলো ছিল একদম পরিস্কার ইংরেজি অক্ষর ‘জি ও ডি’ অর্থাত্ (গড) এর আদলে। প্রতিটি অক্ষরের পর স্পেস; অর্থাত্ একটু ফাঁকা। বেগুনটি নিয়ে ব্রাডি রাস্তায় আসেন এবং পথচারীদের দেখান। সবাই বিস্মিত হয়ে যায়। এরপর সাংবাদিকদের হুঁড়োহুড়ি শুরু হয়। -ইউপিআই