উপজেলার চন্দ্রা এলাকায় ঝুট ব্যবসায়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ-শ্রমিকলীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় কয়েকটি যানবাহন ভাঙচুর করে।
থানা সূত্রে জানা যায়, উপজেলার আটাবহ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন দীর্ঘদিন যাবত্ সিপি বাংলাদেশ নামের একটি কারখানায় ঝুট ব্যবসা করে আসছিল। গতকাল বৃহস্পতিবার উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক ও উপজেলা যুবলীগের আহবায়ক হিরু মিয়া ওই কারখানায় ঝুট ব্যবসায়ের নিয়ন্ত্রণ নিতে গেলে আবুল গ্রুপের লোকজনের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ধাওয়াকারীরা কয়েকটি যানবাহন ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তারা ঘটনাস্থল থেকে চলে যায়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
