প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ইফতারের দাওয়াত দিয়েছেন। আগামী ১৭ জুলাই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে রাজনৈতিক নেতাদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর পক্ষে তার প্রটোকল কর্মকর্তা (২) আখতার হোসেন বৃহস্পতিবার দুপুরে খালেদা জিয়ার গুলশানস্থ কার্যালয়ে ইফতারের দাওয়াতপত্র পৌঁছে দেন। দাওয়াতপত্র গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস।
