জেলায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় একজন আহত হয়েছেন। নিহতরা হলেন সাব্বির হোসেন শুভ (১৮),মোসাদ্দেক হোসেন (৪৫) ও সাদেকুল ইসলাম (১৮)।
দিনাজপুর সদর উপজেলার শশরা ইউনিয়নের কিসমত মাধবপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার বাড়ির পাশের পুকুর থেকে পানি সেচের জন্য বৈদ্যুতিক শ্যালো মেশিন চালু করার সময় শুভ বিদ্যুত্স্পৃষ্ট হলে তাকে উদ্ধারের জন্য আত্মীয় মোসাদ্দেক হোসেন, সাদেকুল ও মফিজুল হক এগিয়ে আসলে তারাও আহত হন। পরে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণের মধ্যে শুভ, মোসাদ্দেক ও সাদেকুলের মৃত্যু হয়। এ ব্যাপারে কোতয়ালী থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
