ফুটবল খেলায় আমরা প্রায়ই খেলোয়াড়দেরকে কৌশলে তাদের পায়ের পেছনের অংশ দিয়ে ব্যাকহিল করে অন্য আরেকজন খেলোয়াড়ের কাছে বল পাস করতে দেখি। তবে মাঠের বাইরে এ ধরনের কীর্তি দেখিয়ে যিনি গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন তিনি হলেন তুরস্কের বংশোদ্ভুত জার্মান নাগরিক সিনান অতুর্ক। জার্মানির মিটওয়েইডাতে আয়োজিত এক প্রদর্শণীতে বলকে মাটিতে পড়তে না দিয়ে এক মিনিটে রেকর্ড ১৪৪ বার পায়ের গোড়ালি বা পেছনের অংশ দিয়ে স্পর্শ করে এই রেকর্ড গড়েন সিনান।
