এক কুখ্যাত ডাকুর সন্ধান চেয়ে গোটা মহারাষ্ট্রে সন্ধান চাই নোটিশ টাঙ্গিয়ে দিয়েছে ভারতীয় পুলিশ। তাতে বড় বড় করে সন্ধান চাই লিখে নিচে বিবরণ হিসেবে দেওয়া, ‘দেখতে ফরসা, লম্বা, মোচওয়ালা, উচ্চতা মাঝারি এবং শক্তিশালী পেশি’। বিবরণের নিচে ডাকুর একটা স্কেচ আর নিচে মহারাষ্ট্র পুলিশের ঠিকানা। এক সর্দারজি রাস্তার পাশে দাঁড়িয়ে অনেকটা সময় নিয়ে খুটিয়ে খুটিয়ে বিজ্ঞাপনটা দেখলেন। তারপর সোজা গিয়ে হাজির হলেন পুলিশ সদর দপ্তরে। বললেন, ‘আপনাদের বিজ্ঞাপন দেখে এলাম। স্কেচ এর ছবিটা ছাড়া যা যা বিবরণ দিয়েছেন সবাই আমার সাথে মিলে যায়। কিন্তু আপনারা কত বেতন দেবেন তা তো কিছু লেখেন নি!’
প্রথম বন্ধু :তুই কি মলিকে বিয়ে করেছিস শুধুমাত্র ওর দাদার রেখে যাওয়া সম্পত্তির লোভে?
দ্বিতীয় বন্ধু :একদম বাজে কথা! এই সম্পত্তি ওর দাদা না রেখে মামা-চাচা কেউ রেখে গেলেও আমি বিয়ে করতাম!
অংক ক্লাসে শিক্ষক টাকা এবং পয়সার সম্পর্ক পড়াতে যেয়ে ছাত্রদের কাছে জানতে চাইলেন—
শিক্ষক :যদি বিশ টাকায় একশটা চকোলেট পাওয়া যায় তাহলে একটা চকোলেটের দাম কত?
পেছনের বেঞ্চ থেকে এক ছাত্র দাঁড়িয়ে বললো, ‘ম্যাডাম অংকটা করার আগে কোন দোকানে এত কম দামে চকোলেট পাওয়া যায় সেটা একটু বলবেন কি?’
প্রেমিক :প্রিয়তমা, তুমি কি আমাকে এমন কিছু বলতে পারে যেটা শুনে আমি পাখির মতো হাওয়ায় ভেসে বেড়াতে পারি।
প্রেমিকা :আমার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে।
