Right form of verb

আপডেট : ১১ জুলাই ২০১৪, ২০:২১
অষ্টম, নবম, দশম জ.ই. জাহিদ নূর কাজল, সিনিয়র শিক্ষক, ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ, ঢাকা বুধবারের পর Rule-23: কর্তা নিজে কাজ না করলে (passive অর্থ প্রকাশ পেলে) am, is, are, was, were, been, being এর পর ব্র্যাকেট verb এর past participle form(V3) বসে। Honey is (taste) sweet. = Honey is tasted sweet. The home work was (do) by the students. (done) My pen has been (steal). (stolen). The picture (draw) yesterday. ( was drawn) Rule-24: If যুক্ত বাক্যের একটি অংশ Present Indefinite Tense হলে অপর অংশে Future Indefinite Tense হয়। ( একে First Conditional বলে।) If he works hard, he ( shine) in life. = If he works hard, he will shine in life. Present Indefinite Future Indefinite I will not go out if it (rain). = I will not go out if it rains. Note: if বাক্যের প্রথমে থাকলে বাক্যের মাঝে কমা (,) বসে । এবং if বাক্যের মাঝে থাকলে কমা(,) বসে না । Rule-25: If যুক্ত বাক্যের একটি অংশ Past Indefinite Tense হলে অপর অংশে Subject- এর পরে would/could/might বসে । ( একে Second Conditional বলে।) If he came, I (go). = If he came, I would go. If I had a typewriter, I (type) myself. = If I had a typewriter, I would type myself. Past Indefinite Rule-26: If যুক্ত বাক্যের একটি অংশ Past Perfect Tense হলে অপর অংশে Subject- এর পরে would have/could have/might have +V3 বসে । ( একে Third Conditional বলে।) If I had seen him, I (tell) him the matter. = If I had seen him, I might have told him the matter. Past Perfect If I had started earlier, you catch the bus. = If I had started earlier, you would have caught the bus. I would have brought a mule if you (tell) me before. = I would have brought a mule if you had told me before. Rule-27: বাক্যের শুরুতে Had+ Subject +V3 থাকলে অপর অংশ Third Conditional ( S + would have/ could have/might have +V3) হয়। Had I been a king, I (help) the poor .= Had I been a king, I would have helped the poor. Had I possessed vast property, I (establish) a college. = Had I possessed vast property, I would have established a college. Rule-28:(a) বাক্যের একটি অংশে If + Subject +were থাকলে অপর অংশ ( S + would /could /might +V1 ) হয় অথবা, ( S + would have/ could have/might have +V3) হয়। If I were a king, I (help) the poor. = If I were a king, I would help the poor. OR, If I were a king, I would have helped the poor. Rule-29:(b) wish +were অথবা, could + V1 হয় । I wish I ( be) a cricket player. (were). I wish I (sing) well. ( could sing) Rule-30: কোন কাজ পূর্ব থেকে শুরু হয়ে এখনো চলছে এরূপ বুঝালে, (অথবা, বাক্যের মধ্যে since বা for থাকলে) Present Perfect Continuous Tense হয়। I (read) for three hours. = I have been reading for three hours. It (rain) since morning. = It has been raining since morning.