মহিলাদের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ উদ্বোধন

আপডেট : ১১ জুলাই ২০১৪, ২১:২৩
দুস্থ ও অসহায় মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে বাংলাদেশে এই প্রথম বগুড়ার সারিয়াকান্দির মা ফাতেমা (রা.) মহিলা প্রশিক্ষণ ও উন্নয়ন কমপ্লেক্সে মহিলাদের সিএনজিচালিত থ্রী হুইলার ড্রাইভিং এবং মোটর সাইকেল মেকানিক্স ট্রেডে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে সংসদ সদস্য আব্দুল মান্নান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অফিসার মো. শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন প্রমুখ।