রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার স্থিতিশীল রাখতে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশ মোতাবেক ছুটির দিনেও বেনাপোল কাস্টমস হাউস ও বন্দর খোলা রয়েছে। স্বাভাবিক রয়েছে আমদানি- রপ্তানি বাণিজ্য কার্যক্রম। বেনাপোল কাস্টমস সহকারী কমিশনার মাহাবুব হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপিতে জানানো হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশ মোতাবেক সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার বেনাপোল কাস্টমস ও বন্দর খোলা রেখে কাজকর্ম স্বাভাবিক রাখাসহ সংশ্লিষ্ট গ্রুপের সকল কর্মকর্তার সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। আমদানিকৃত নিত্যপ্রয়োজনীয় ও পচনশীল পণ্য এবং গার্মেন্টস শিল্পের কাঁচামাল দ্রুত খালাসের লক্ষ্যে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
