উপজেলার জগন্নাথপুর শ্রী শ্রী বাসুদেব মন্দিরে চুরির ঘটনায় গতকাল শুক্রবার শহরে মৌন মিছিল সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করেছে। চোরদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানসহ হিন্দু সম্প্রদায়ের উপাসনালয়গুলোতে নির্বিঘ্নে সকল ধর্মীয় অনুষ্ঠান পরিচালনার নিরাপত্তার দাবিতে মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রণব কুমার বণিকের নেতৃত্বে বিশাল মৌন মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ ভবন প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়।
