জীবন সায়াহ্নে এসেও জীবদ্দশায় বাংলাদেশি হওয়ার স্বপ্ন দেখেন নাগরিকত্বহীন ছিটমহালবাসী শতবর্ষী বৃদ্ধ ধীরেন্দ্র নাথ মোহন্ত। নিজ চোখে তিনি দেখেছেন এপার বাংলা ওপার বাংলার মানুষের অবাধ যাতায়াত। ১৯৪৭-এ ভারত বিভক্তি। ভারত ও পাকিস্তানের জন্ম। ১৯৭১-এ স্বাধীন বাংলা। বাংলাদেশ ও ভারত আজ স্বাধীন রাষ্ট্র হলেও পরাধীনতার শৃঙ্খলে বন্দী তাদের জীবন। বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ১১১টি ছিটমহালের একটি দাসিয়ারছড়া ছিটমহালে তার বসবাস। ১৯১৬ সালে ভারত উপমহাদেশের এ অংশে জন্মগ্রহণ করেন তিনি। ছানিপড়া চোখে আজও স্বপ্ন দেখেন বাংলাদেশি হওয়ার ছিটমহালের নাগরিকত্বহীন বাসিন্দা ৯৮ বছরের এ বৃদ্ধ।
