পিছিয়ে পড়া আদিবাসী পরিবারের সন্তানদের স্কুলমুখী করতে কারিতাসের আলোঘর প্রকল্পের একটি স্কুল গতকাল রাতে পেট্রোল ঢেলে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। তাড়াশ উপজেলার সীমান্ত সংলগ্ন সলঙ্গা থানার আদিবাসী অধ্যুষিত চৈত্রহাটি গ্রামে এ ঘটনা ঘটে। ১টি পুকুর নিয়ে আদিবাসীদের সাথে বিরোধের জের ধরেই স্কুলটি পুড়িয়ে দেওয়া হয়েছে বলে আদিবাসীদের ধারণা। চৈত্রহাটি গ্রামে আদিবাসী সন্তানদের স্কুলমুখী করার জন্য আলোঘর নামে স্কুল প্রতিষ্ঠা করেছে। স্কুলটিতে সরকারি স্কুল বিমুখ ৬৬ জন আদিবাসী সন্তান পড়াশোনা করে। ৪টি শ্রেণীর মধ্যে ইশি, শিশু, প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করে। সানজিতা রাণী মুরালী শিক্ষক হিসেবে পিছিয়ে পড়া আদিবাসী সন্তানদের মাঝে শিক্ষার প্রাথমিক জ্ঞান ছড়াচ্ছে। গত বৃহস্পতিবার রাত ৩টায় দুর্বৃত্তরা স্কুল ঘরের ভেতরে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়।
সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে এসে ১ লিটারের দুটি পেট্রোল বোতল জব্দ করেছে।
