২০১৩-১৪ অর্থবছরে সিলেটে মূসক (মূল্য সংযোজন কর) লক্ষ্যমাত্রার চেয়ে তিন কোটি টাকা বেশি আদায় হয়েছে। আদায় হয়েছে ৫৪৩ কোটি টাকা। লক্ষ্যমাত্রা ছিল ৫৪০ কোটি টাকা। এ বছর প্রবৃদ্ধির হার ২৩ শতাংশ বেশি। এসব তথ্য বৃহস্পতিবার জাতীয় মূসক সপ্তার উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনায় জানানো হয়েছে। এছাড়া সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীদেরও পুরস্কৃত করা হয়।
বৃহসপতিবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে মূসক সপ্তাহর (১০-১৬ জুলাই) উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, বিশেষ অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মকবুল হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনার ড. একেএম নূরুজ্জামান। সভায় সিলেট চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক ও সদস্য, ব্যবসায়ীসহ বিভিন্ন স্তরের ব্যক্তিরা অংশ নেন।
মূসক সপ্তাহ উপলক্ষে সকালে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। জিন্দাবাজারে কাস্টম বিভাগীয় কার্যালয়ে বেলুন ও পায়রা উড়িয়ে মূসক সপ্তাহর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি।
