আবাহনী লিমিটেড পেশাদার লিগে গতকাল শুক্রবার ২-০ গোলে উত্তর বারিধারাকে পরাজিত করে। এই জয়ে শেখ জামালের শিরোপা জয় বিলম্বিত হলো। কেননা জয়টির সুবাদে আবাহনীর পয়েন্ট দাঁড়ালো ২৪ খেলায় ৪৬। নিজেদের পরের তিন খেলায় জিততে পারলে এবং শেখ জামাল যদি পরের তিন ম্যাচে হেরে যায় তাহলে প্লে অপ ম্যাচের মাধ্যমে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের শিরোপা নির্ধারণ হবে।
গতকাল শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটিতে পঞ্চম মিনিটে নাসির হোসেনের পাস থেকে বল পেয়ে আবাহনীকে এগিয়ে নেন মরিসন। ৩৪ মিনিটে শাহেদের কাছ থেকে বল পেয়ে গোল করে দলের জয় নিশ্চিত করেন নাসির। উত্তর বারিধারা ২৪ খেলায় ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতেই থাকলো।
