আর্জেন্টিনার জরিমানা

আপডেট : ১১ জুলাই ২০১৪, ২১:৫৬
ব্রাজিল বিশ্বকাপের সংবাদ সম্মেলনে খেলোয়াড় উপস্থাপন না করার অভিযোগে আর্জেন্টিনাকে ৩ লাখ সুইস ফ্রাঙ্ক জরিমানা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বিশ্বকাপের ২০তম আসরের ফাইনালিস্টদের বিরুদ্ধে অভিযোগ, তারা এ পর্যন্ত ৪টি ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে কোন খেলোয়াড় হাজির করেনি। এ সময় হটসিটে হাজির থেকেছেন শুধুমাত্র কোচ অ্যালেজান্দ্রো সাবেলা। এর মাধ্যমে ফিফার নিয়মকে অবজ্ঞা করা হয়েছে। নিয়মে বলা আছে, অন্তত একজন খেলোয়াড়কে ম্যাচ-পূর্ব আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে হাজির করতে হবে। ফলে নিয়ম ভাঙ্গার অভিযোগে ফিফা ডিসিপি¬নারি কমিটি আর্জেন্টিনার বিরুদ্ধে এই আর্থিক শাস্তির সিদ্ধান্ত গ্রহণ করেছে। ফিফার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ম্যাচ ভেন্যুতে ম্যাচের দিনের সংবাদ সম্মেলনে (আর্জেন্টিনা বনাম নাইজেরিয়া, আর্জন্টিনা বনাম সুইজারল্যান্ড ও আর্জেন্টিনা বনাম বেলজিয়াম) কোন খেলোয়াড়কেই সাংবাদিকদের সামনে উপস্থাপন করা হয়নি। শুধুমাত্র কোচ এসেই সংবাদ সম্মেলন সম্পন্ন করেছেন। তারা একই ঘটনা ঘটিয়েছে হল্যান্ডের সঙ্গে সেমি-ফাইনালের সংবাদ সম্মেলনেও। যা ফিফা আইনের সুনির্দিষ্ট লংঘন।’ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘সবদিক বিচার বিশ্লে¬ষণ শেষেই ফিফা ডিসিপ্লি¬নারি কমিটি আর্জেন্টিনার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।’