চিকিত্সার্থ সাহায্যের আবেদন

আপডেট : ১১ জুলাই ২০১৪, ২২:০২
ছোট্ট শিশু নাদিয়া খাতুন (৬) হূদরোগে আক্রান্ত। ডাক্তাররা যত দ্রুত সম্ভব তার হার্টে অপারেশন করানোর পরামর্শ দিয়েছেন। এজন্য ৩/৪ লাখ টাকার প্রয়োজন; নাদিয়ার মা গার্মেন্টস কর্মী বিধবা মিনারা বেগম একমাত্র মেয়ের চিকিত্সার্থে সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা:মোসা:মিনারা বেগম, হিসাব নং-২১৯১২, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. পল্লবী শাখা, মিরপুর, ঢাকা। (অন লাইন)। তৌফিক আহমেদ তৌফিক আহমেদ (১৬) ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তার চিকিত্সার জন্য প্রয়োজন অন্তত ৩০ লাখ টাকা। তৌফিকের বাবা ছেলের চিকিত্সার্থে সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা:মো. মনিরুজ্জামান সিকদার, হিসাব নং-১৬৩১০৩১১৩৬৫, ডাচ বাংলা ব্যাংক লি. মোবাইল:০১৭১৫-৭৪০০৮৯, ০১৬৭৮-৫৭২০১৪।