রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ১১ জুলাই ২০১৪, ২২:০৪
কবির আহম্মেদ মিয়া বাগেরহাটের মোল্ল¬াহাট উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহম্মেদ মিয়া (৬৭) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিত্সাধীন অবস্থায় গত বৃহস্পতিবার ঢাকায় এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী ও ২ মেয়ে রেখে গেছেন। উপজেলার কাহালপুর ঘাটশীল মাদ্রাসা প্রাঙ্গণে গতকাল জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মো. ওয়াহিদুজ্জামান খান তিতু গাইবান্ধা পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা মো. ওয়াহিদুজ্জামান খান তিতু (৬২) অসুস্থতাজনিত কারণে গতকাল শহরের ডেভিড কোম্পানিপাড়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। গাইবান্ধা ইসলামিয়া হাইস্কুল মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।