শোক সংবাদ

আপডেট : ১১ জুলাই ২০১৪, ২২:০৪
আবুল কাশেম লেদু চট্টগ্রামের দোহাজারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম লেদু (৬৭) ক্যান্সারে আক্রান্ত থাকা অবস্থায় গত বৃহস্পতিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। এম মনিরুজ্জামান প্রাইম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য এম মনিরুজ্জামান (৭২) চিকিত্সাধীন অবস্থায় গতকাল ঢাকায় এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। বিসিএস প্রশাসন ক্যাডারের তিনি সদস্য ছিলেন। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে প্রাইম ইউনিভার্সিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।