ফারহানা আফরোজ
আইনজীবী এস কে আবদুল মালেকের স্ত্রী সমাজ সেবিকা ও নারী নেত্রী ফারহানা আফরোজের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে ঢাকায় গোলাপবাগে মরহুমার নিজ বাসভবনে বাদ জোহর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
হরষিত মণ্ডল
গোপালগঞ্জ স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও এস এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নির্ম্মলা মণ্ডলের স্বামী হরষিত মন্ডলের ২৮তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে প্রয়াতের গোহাটা কালীবাড়ি রোডের বাসভবনে ভাগবত ও গীতা পাঠসহ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ওমরোননেছা
গোপালগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক সিকদার শহিদুল ইসলাম লেলিনের দাদী ওমরোননেছার তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমার শহরের মান্দারতলার নিজ বাস ভবন ও মান্দারতলা জামে মসজিদে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
কিতাব আলী
গাজীপুরের শ্রীপুর মাওনা চৌরাস্তায় কেওয়া তমির উদ্দিন আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা সমাজসেবক ও শিক্ষানুরাগী কিতাব আলীর ২২তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বাদ আছর পরিবারের পক্ষ থেকে মাদ্রাসা ময়দানে মরহুমের জীবন ও কর্মের ওপর আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া আগামীকাল রবিবার কিতাব আলী প্লাজার ব্যবসায়ীর উদ্যোগে প্লাজার ছাদে একই অনুষ্ঠানের আয়োজন করা হবে।
