প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

আপডেট : ১১ জুলাই ২০১৪, ২২:০৪
গত ১০ জুলাই দৈনিক ইত্তেফাকের প্রথম পৃষ্ঠায় নোয়াখালীতে শোকাহত ব্রাজিল সমর্থকের মৃত্যু শিরোনামে প্রকাশিত সংবাদ নিয়ে মৃতের পরিবার ভিন্নমত প্রকাশ করেছেন। মৃতের ছোট ভাই সেনবাগ পৌরসভার সাবেক কাউন্সিলর মনির আহমেদ কমিশনার গত বৃহস্পতিবার রাতে সেনবাগের স্থানীয় সাংবাদিকদের কাছে দাবি করেন, তার বড় ভাই মোনাব্বর হোসেন খেলা সংক্রান্ত কোন বিষয়ে মারা যায়নি। হার্টের সমস্যার কারণে হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে তিনি জানান। এনিয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।