বিচারক নিয়োগ টসের মাধ্যমে!

আপডেট : ১১ জুলাই ২০১৪, ২২:৩৪
একটি সন্তান নিয়ে দুই মায়ের দ্বন্দ্ব দেখা দিলে আদালতের বিচারকরা সবকিছু বিবেচনা করে রায় দেন। তখন কিন্তু টস হয় না। কিন্তু সেই বিচারকই নাকি নির্বাচিত হন টসের মাধ্যমে! এমনটি ঘটেছে মেক্সিকোতে। মেক্সিকোর ম্যককিনলি কাউন্টি ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক নিয়োগে ভোট হয়। এতে প্রার্থী ছিলেন কেনেথ হাওয়ার্ড জুনিয়র এবং রবার্ট বাকা নামের দুইজন বিচারক। দু্জনই ২ হাজার ৮৭৯ করে ভোট পান। রাজ্যের আইন অনুযায়ী টস হয়। টসে ভাগ্যবান কেনেথের জয় হয়। চার বছরের জন্য নিয়োগ পান কেনেথ হাওয়ার্ড। বাদ যান রবার্ট। রবার্ট যখন হতাশ তখন আনন্দিত কেনেথ। তবে রবার্ট বলেন, তিনি হতাশ হলেও তার কাছে এটা ভাল লাগছে যে সবাই জানে কে কিভাবে নিয়োগ পেয়েছেন! প্রশ্নটা হলো বিচারকরাই যদি টসের মাধ্যমে নিয়োগ পান তাহলে তিনি কিভাবে বিচার করবেন! তবে আইনতো মাননেই হবে! - এপি