ইসরাইলের পাসপোর্ট পুড়িয়ে দিতে চান এক এমপি

আপডেট : ১১ জুলাই ২০১৪, ২২:৩৯
তিনি তরুণী। সুন্দরীও বটে। একজন বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী কম্পিউটার ইঞ্জিনিয়ারও। তবে বড় পরিচয় তিনি ইসরাইলের একজন পার্লামেন্ট সদস্যও। তার নাম আইলেত শেকড। তিনি এখন তার ইসরাইলি পাসপোর্টটি পুড়িয়ে দেয়ার দ্বারপ্রান্তে রয়েছেন বলে জানিয়েছেন। এর কারণ গাজায় ইসরাইলি আগ্রাসনে নিরীহ নিষ্পাপ মানুষের মৃত্যু। আইলেত নেসেটে ফার-রাইট জিউস হোম পার্টির সদস্য। তিনি তার ফেসবুক পেজে লিখেছেন, গাজায় একশো জনের মতো লোক নিহত হয়েছে। যাদের বেশিরভাগই শিশু। শত শত লোক আহত হয়েছে। সেখানের হাসপাতাল ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোতে বোমা হামলা চালানো হয়েছে। অন্যদিকে, হামাসের হামলায় ইসরাইলে একজনও প্রাণ হারায়নি। কেই গুরুতর আহত হননি। গাজায় বৃষ্টির মতো বোমা হামলা চালানো হচ্ছে। ফেরেশতাদের মতো এসব মুখের মৃত্যু দেখে আমি আমার ইসরাইলি পাসপোর্টটি ও একটি দিয়াশলাই বাক্স নিয়ে রেখেছি। পাসপোর্টটি পুড়িয়ে দেয়ার দারপ্রান্তে এখন।