গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ১২ জুলাই ২০১৪, ২০:১০
গাড়ির ব্যাটারি চার্জ করার জন্য কোনো ধরনের সৌরশক্তির সাহায্য না নিয়ে এবং স্রেফ বিদ্যুত্শক্তির ওপর নির্ভর করে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করার রেকর্ডটি যার দখলে তিনি হলেন যুক্তরাষ্ট্রের নরম্যান হাজার। দেশটির ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড থেকে শুরু করে ক্যালিফোর্নিয়ার ভ্যানিস শহর পর্যন্ত বিদ্যুত্শক্তি চালিত এই যাত্রায় নরম্যান সবমিলিয়ে অতিক্রম করেন রেকর্ড ১৯,৬০৭.৯৬ কিলোমিটার বা ১২,১৮৩.৮০ মাইল পথ। আর টেসলা মডেল এস নামের একটি গাড়িতে করে এই দূরত্ব অতিক্রমের পথে মোট ৯১ বার গাড়িটিকে চার্জ দেওয়ার জন্য বিরতি নিতে হয় নরম্যানকে।