গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে লেনোভোর ফ্লেক্স ১৪ মডেলের ডুয়াল মোড নোটবুক। এতে রয়েছে ১৪” টাচস্ক্রিন, উইন্ডোজ ৮.১, ইন্টেল কোরআই৭ প্রসেসর, ৪ জিবি র্যাম, ১ টেরাবাইট হার্ডডিস্ক, ইন্টেল এইচডি গ্রাফিক্স, এইচডি অডিও প্রভৃতি ফিচার। টাচনির্ভর বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহরের জন্য একে প্রচলিত ল্যাপটপের বাইরে ৩০০ ডিগ্রি স্ট্যান্ড মোডে ব্যবহার করা যায়। ব্যাটারি ব্যাকআপ সাড়ে ৪ ঘণ্টা। মূল্য ৭৫,০০০ টাকা।
