ঈদের ছুটিতে গেম খেলাকে উপভোগ্য করে তুলতে প্রোলিংক ব্র্যান্ডের নতুন মাউস বাজারে এনেছে কম্পিউটার সোর্স। ইভোটিস ইলুমিনেটেড গেমিং মাউসটিতে রয়েছে চারটি ডিপিআই। একেকটি ডিপিআই নির্দিষ্ট করতে রয়েছে চারটি ভিন্ন ভিন্ন রঙ, যার সর্বোচ্চ অপটিক্যাল সেন্সর ২৪০০ ডিপিআই। সহজে ব্যবহারের জন্য এতে রয়েছে স্ক্রল হুইল, ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড বাটন। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ মূল্য ৬৫০ টাকা।
