তুর্কি প্রধানমন্ত্রী রেসেপ তায়িপ এরদোগান গণতন্ত্রকে এগিয়ে নিতে রাজনীতি ও সমাজে একটি নিয়মাফিকরণ নিশ্চিত করতে রোডম্যাপ ঘোষণা করেছেন। তিনি সংবিধান নতুন করে প্রণয়নের ব্যাপারে সাংবাদিকের কাছে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন। তুর্কি প্রধানমন্ত্রী সাংবাদিকদের নিশ্চিত করে বলেন, আগামী আগস্ট মাসে তিনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে দেশে একটি নতুন সংবিধান চালু করা হবে। কারণ পুরাতন তুরস্ক অতীত হয়ে গেছে। এদিকে তুরস্কের প্রধানমন্ত্রী এরদোগান শুক্রবার দেশটির রাজধানী ইস্তাম্বুুলে একটি সমাবেশে হাজার হাজার দর্শকদের মাঝে উত্ফুল্ল কণ্ঠে ঘোষণা করেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে জনগণকে একটি নতুন তুরস্ক উপহার দেয়া হবে, যেখানে একটি নতুন সংবিধান প্রণয়ন করা হবে, এতে থাকবে আগামী তুরস্কের দিকনির্দেশনা। তিনি বলেন, নতুন সংবিধানে প্রেসিডেন্টকে অধিক ক্ষমতা প্রদান করা হবে। বিশ্লেষকদের মতে আগামী ১০ আগস্ট প্রেসিডেন্ট নির্বাচনে এরদোগান বিজয়ী হতে পারেন।
