নগরীর টিলাগড়ে ছাত্রলীগের দু‘গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ সংঘটিত হয়। পুলিশ এসময় ১২ রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আজাদুর রহমান আজাদ গ্রুপের ছাত্রলীগ কর্মী ছয়েফ ও ডায়মন্ডের সহকর্মীদের মধ্যে এই বন্দুকযুদ্ধ হয়। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষের ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। পরে শাহপরাণ থানা পুলিশ ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
