জলাবদ্ধতার দুর্ভোগে দশমিনায় শতাধিক মানুষ

আপডেট : ১২ জুলাই ২০১৪, ২১:০০
পটুয়াখালী দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিণ আদমপুর গ্রামে এক পরিবারের দেয়া বাঁধে জলাবদ্ধতায় দশটি পরিবারের শতাধিক লোকের দুর্ভোগের অভিযোগ। ভুক্তভোগী আবু ছিদ্দিক, দেলোয়ার আকন, আলউদ্দিন মৃধা, নূর হোসেন, রমিজ, জয়নাল ও জামাল জানান, উপজেলার দক্ষিণ আদমপুর গ্রামের জাহানারা বেগম তার বাড়ীর পূর্ব দিকে বাঁধ দেয়ায় জলাবদ্ধতা দেখা দেয়। ওই বাড়ির অন্য পরিবারসহ ১০টি পরিবার যাতায়াত পথে জলাবদ্ধতায় প্রতিদিন প্রয়োজনীয় কাজে হাট-বাজার ও মসজিদে নামাজ পড়তে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দুর্ভোগ লাঘবের জন্য বাঁধ কেটে পানি নিষ্কাষণের জন্য মুসল্লিরা বললে জাহানারা তার দু’মেয়ে লাইজু ও লাবণী অকথ্য ভাষায় গালমন্দ করে ও মিথ্যা মামলার ভয়ভীতি দেখায়।