জার্মানির সাবেক কোচ ও অধিনায়ক ফ্রাঞ্জ বেকেনবাওয়ার বলেছেন, গুরুত্বপূর্ণ মুহূর্তে লিওনেল মেসি সবসময়ই বিশেষ কিছু করতে সক্ষম। কিংবদন্তি এই ফুটবলার তার স্বদেশীদের সতর্ক করে বলেন, নিজ গুণেই আর্জেন্টাইন তারকা মেসি ফাইনালের নিয়ামক শক্তিতে পরিণত হতে পারেন। মেসি গ্রুপের খেলায় তিন ম্যাচে চার গোল করেন। এরপর নকআউট পর্বে সুইজারল্যান্ডের বিপক্ষেও এক গোল করে দলের জয়ে একক ভূমিকা রাখেন বার্সেলোনা তারকা। কোয়ার্টার ফাইনালে এবং সেমিফাইনালে যথাক্রমে বেলজিয়াম ও নেদারল্যান্ডের বিপক্ষে শেষদিকে একটি করে সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হন তিনি। কিন্তু বেকেনবাওয়ার বলেন, এ ফরোয়ার্ড সবসময়ই ম্যাচে পার্থক্য গড়ে দিতে সক্ষম। বেকেনবাওয়ার হিন্দুস্থান টাইমস পত্রিকায় নিজের কলামে লিখেন, ‘আর্জেন্টিনা বিপজ্জনক হতে পারে। ডাচদের দিকে লক্ষ্য করুন। পুরো টুর্নামেন্টে তাদের স্ট্রাইকার আরিয়েন রোবেন এবং রবিন ফন পার্সির ওপর তারা কিভাবে নির্ভরশীল ছিল। কিন্তু সেমিফাইনালে আর্জেন্টিনার রক্ষণভাগের কারণে তারা সফল হয়েছে।
