ইত্তেফাক রিপোর্ট
ইরানের ইসলামি বিপ্লবের নেতা ইমাম খোমেনী (রহ)-এর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে গত মঙ্গলবার বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে ‘ইমাম খোমেনী (রহ.)-এর নৈতিক ও আধ্যাত্মিক চিন্তাধারা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেযা নাফার।
আলোচক ছিলেন মদিনাতুল উলূম মডেল ইনস্টিটিউটের অধ্যক্ষ মাওলানা আবদুর রাজ্জাক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ড. মাইমুল ইসলাম খান, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হুজ্জাতুল ইসলাম মোহাম্মদ আশরাফ উদ্দিন খান ও প্রখ্যাত চিন্তাবিদ তানিম নওশাদ। সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান। অনুষ্ঠানে বক্তারা বলেন, ইমাম খোমেনী আজীবন সাম্রাজ্যবাদী পরাশক্তিগুলোর বিরুদ্ধে লড়াই করেছেন।
