চারযুগেও উন্নয়নের ছোঁয়া লাগেনি সীমান্তবর্তী উপজেলার ঝিনাইগাতী বাজারে। ফলে বাজারে আগত ক্রেতা-বিক্রেতাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ১৯৫২ সালে প্রায় ২০ একর জমির উপর এ বাজারটি প্রতিষ্ঠিত হয়। বৃহত্তর ময়মনসিংহ জেলার মধ্যে এ বাজারটি সবচেয়ে বড় এবং ঐতিহ্যবাহী বাজার। দূর-দূরান্ত থেকে ক্রেতা-বিক্রেতারা আসে এ বাজারে। ইজারা প্রদানের মাধ্যমে এ বাজার থেকে প্রায় অর্ধকোটি টাকা রাজস্ব আসে সরকারের ঘরে। অথচ এ বাজারে কোন উন্নয়ন হয় না।
