শ্রীপুরে দু’শতাধিক নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

আপডেট : ১২ জুলাই ২০১৪, ২১:১৫
মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মোঃ আক্তারুজ্জামান সরদারের নেতৃত্বে গতকাল শনিবার প্রায় দু’শতাধিক বিএনপি নেতা-কর্মী আওয়ামী লীগের আদর্শে অনুপ্রাণিত হয়ে মাগুরা-১ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রফেসর ডাঃ মোঃ সিরাজুল আকবরের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন । গয়েশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ নেকবর ফকিরের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাকী ইমাম, শ্রীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মোঃ মসিয়ার রহমান প্রমুখ।