ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর কদমতলী থানাধীন মুরাদপুরে প্রিয়াঙ্কা (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। বুধবার সকালে ১৫৭, মুরাদপুর মাদ্রাসা রোডের টিনশেড বাসা থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিত্সকরা জানান, প্রিয়াঙ্কার আগেই মৃত্যু হয়েছে। নিহতের বড় ভাই নয়ন জানান, প্রিয়াঙ্কার স্বামী সানি কয়েকদিন আগে দ্বিতীয় বিয়ে করে। প্রিয়াঙ্কা এ ঘটনায় প্রতিবাদ করে আসছিল। প্রতিবাদ করলেই তার ওপর নির্যাতন চালানো হতো। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যার পর সানি তার কাছে ফোন করে বলেছে, ‘প্রিয়াঙ্কা গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছে।’
