চিকিত্সার্থ সাহায্যের আবেদন

আপডেট : ১২ জুলাই ২০১৪, ২১:৫১
এস,এস,সি পরীক্ষার্থী ফাতেমাতুজ জোহরা (ফাতেমা) ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তার উন্নত চিকিত্সার জন্য প্রচুর টাকা প্রয়োজন। যা ফাতেমার দরিদ্র রাজমিস্ত্রি পিতার পক্ষে জোগাড় করা সম্ভব নয়। চিকিত্সার্থে তিনি সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা- একাউন্ট নং- ০০১৩০৩১০০৩৭৭৮৩ যমুনা ব্যাংক লিমিটেড, মহাদেবপুর, শাখা, নওগাঁ। মোবাইল নং- ০১৭৩৭৯৫০৩৭১ শেখ মো. নাসিম চট্টগ্রামের বাসিন্দা শেখ মো. নাসিমের ঘাড়ের ১টি হাড় ভেঙে গেছে। চিকিত্সকরা বলেছেন তার চিকিত্সার জন্য প্রায় ৩ লক্ষ টাকার প্রয়োজন। তিনি তার চিকিত্সার্থে সমাজের বিত্তশালীদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা- শেখ মো. নাসিম, হিসাব নং-৬৪১৬, ইসলামী ব্যাংক লি. দেওয়ান হাট শাখা, চট্টগ্রাম। মোবাইল নং- ০১৮১৫৫৬৭৪৭৩, ০১৯৫১৪৯০০৪৬।