জটিল কিডনি রোগে আক্রান্ত এতিম মেয়ে তৈয়বা খানম চট্টগ্রাম কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের এমএ শেষ বর্ষের মেধাবী এই ছাত্রীর দুইটি কিডনি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তাকে বাঁচিয়ে রাখতে হলে দ্রুত কিডনি সংযোজন প্রয়োজন। মেধাবী ছাত্রীটি সমাজের বিত্তশালী, সচেতন নাগরিকদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন। সাহায্য পাঠানো ঠিকানা: তৈয়বা খানম, একাউন্ট নং ০৩১০০২৮৩৯২ (এনসিসি ব্যাংক), খাতুনগঞ্জ শাখা, চট্টগ্রাম বা বিকাশ নং ০১৮২৮-৭১২০২৮।
