ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম মেয়রের মতবিনিময়

আপডেট : ২৯ মে ২০১৯, ২২:০৫

ময়মনসিংহ প্রতিনিধি 

ময়মনসিংহ সিটি করপোরেশনের নবনির্বাচিত প্রথম মেয়র ইকরামুল হক টিটুর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে সিটি করপোরেশনের শহীদ সাহাবুদ্দিন মিলনায়তনে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নবনির্বাচিত মেয়র বক্তব্য রাখেন।

এ সময় মেয়র টিটু সিটি করপোরেশনের সামগ্রিক উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘময়াদি পরিকল্পনার বিভিন্ন দিক সাংবাদিকদের সামনে তুলে ধরেন।  সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সুপারিশগুলো পরিকল্পনার আওতায় এনে নগরবাসীর প্রত্যাশিত ক্লীন অ্যান্ড গ্রিন সিটি এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ বান্ধব নগরী গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি এ ব্যাপারে সাংবাদিক ও সুশীল সমাজের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম মিঞা, সচিব আব্দুল হালিম, স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, স্যানিটারি ইন্সপেক্টর দীপক মজুমদারসহ সিটি করপোরেশন কর্মকর্তা-কর্মচারী, ময়মনসিংহে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।