শ্যামনগরে ভাগ্য পরির্বতন হয়নি গ্রাম পুলিশের

আপডেট : ১২ জুলাই ২০১৪, ২২:২৪
সাতক্ষীরা শ্যামনগরে প্রত্যন্ত গ্রাম এলাকায় নিরলসভাবে পাহারা দিচ্ছে গ্রাম পুলিশ সদস্যরা। সম্রাট শের শাহর আমল ১৭০৬ সালে প্রথমে এ ব্যবস্থা চালু হয়। সময়ের পরির্বতনে সবকিছুর পরির্বতন হলেও শুধু পরির্বতন হয়নি গ্রাম পুলিশের। তাদের দায়িত্ব, কর্তব্য বেশি হলেও পারিশ্রমিক নিতান্ত কম। শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নে ১২জন দফাদার এবং ১০৮ জন গ্রাম পুলিশ রয়েছে। বর্তমানে দফাদার ২১শ’ চকিদার ১৯শ’ টাকা মাসিক বেতন। গ্রাম পুলিশ ইউপি চেয়ারম্যানদের কাজে সহায়তার পাশাপশি ইউনিয়ন পরিষদের পাহারা, আসামি ধরতে পুলিশকে সহায়তাসহ অনেক কাজ করে থাকে। গ্রাম পুলিশের সভাপতি মতলেব ও সম্পাদক সাহাদাত্ হোসেন প্রতিবেদককে জানান, গ্রাম পুলিশ নিয়ে কেউ ভাবে না। বেতন-ভাতা কম হলেও রেশন ভাতাসহ অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা থেকে তারা বঞ্চিত।