পঙ্গুদের প্রেরণার উত্স...

আপডেট : ১২ জুলাই ২০১৪, ২২:৫২
কেউ যদি জীবনে লড়াই করার সাহস নিয়ে এগিয়ে যান তাহলে তার শারীরিক ত্রুটি পঙ্গুত্ব কোনো বাধা হতে পারেনা। দরকার কেবল দৃঢ় মনোবল। আর সেটাই দেখালেন মার্কিন যুক্তরাষ্ট্রের এক নারী। এক হাত না থাকলেও তিনি সুন্দরী প্রতিযোগিতায় ‘মিস লওয়া-২০১৪’ অর্জন করেছেন! প্রতিযোগিতায় জয়ী হয়েই বসে নেই নিকোল কেলি। তিনি এখন পঙ্গুদের প্রেরণা দিতে প্রচারণা চালাচ্ছেন। বিভিন্ন স্কুলে গিয়ে তিনি শারীরিক অক্ষমতাকে দূরে ঠেলে দিয়ে সাহস নিয়ে কিভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় সেই বিষয়ে শিক্ষার্থীদের সামনে বিনামূল্যে বক্তৃতা দিচ্ছেন। কেলি জানান, তিনি এক হাত নিয়ে জন্ম গ্রহণ করেছেন। কিন্তু এটা তাকে আজ পর্যন্ত পেছনে ফিরতে সহায়তা করেনি। বরং সামনের দিকে যাওয়ার অনুপ্রেরনা দিয়েছে। শিক্ষাগত যোগ্যতায়ও তিনি পিছিয়ে নেই! অনার্স পাস করেছেন কেলি। বেসবল, নাচ এবং গাড়ি চালনাসহ সবকিছুই ২৩ বছর বয়সী কেলির আয়ত্ত্বে। তার কথায় তিনি যা করতে চেষ্টা করেছেন তা পেরেছেন। এই জন্য তার এক হাত না থাকাটা কখনো প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়নি। এ এক সাফল্যের অনন্য কাহিনী। - ডেইলি মিরর