বরিশালে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে শোভাযাত্রা

আপডেট : ২৯ মে ২০১৯, ২২:১১

বরিশাল অফিস

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী ও আত্মত্যাগকারী সারা বিশ্বের পুলিশ বাহিনী, সেনা, নৌ, বিমান বাহিনী ও সিভিলিয়ান স্টাফদের স্মরণে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বিকেলে বিএমপি পুলিশের আয়োজনে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান বিপিএম-বার। শোভাযাত্রাটি পুলিশ লাইনস গ্রীলটিনসেট’র সামনে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভায় পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান,  ডিজিএফআই বরিশাল এর প্রধান কর্নেল জিএস জিএম শরিফুল ইসলাম, শেখ হাসিনা ক্যান্টনমেন্ট লেবুখালি এর লে. কর্নেল শাহেদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকারিয়া, ডিআইজি অফিসের পুলিশ সুপার হাবিবুর রহমান, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ প্রমুখ।