জমি নিয়ে বিরোধে সিলেট হিসাবরক্ষণ অফিসের নিরীক্ষক খুন

আপডেট : ১২ জুলাই ২০১৪, ২২:৫৭
জকিগঞ্জে ছুরিকাঘাতে সিলেট জেলা হিসাবরক্ষণ অফিসের নিরীক্ষক ফারুক আহমদ (৫০) খুন হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার কসকনকপুর ইউনিয়নের চিনিরচক গ্রামে এ ঘটনা ঘটে। জকিগঞ্জ থানা পুলিশ জানায়, চিনিরচক গ্রামে একটি বিরোধপূর্ণ জমির মালিকানা নিয়ে একই গ্রামের বদরুল হক, জগলুল হক, সাইদুর রহমানদের সাথে ফারুক আহমদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার ভূমি কর্মকর্তাদের নিয়ে ওই জমি পরিমাপে যান ফারুক আহমদ। এসময় প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে তাকে খুন করে। ছুরিকাঘাতে ফারুক আহমদ আহত হলে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। এসময় হামলায় মুকুল আহমদ, আব্দুল মুকিত ও আব্দুর রউফ আহত হলে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ওসি জানান, মামলা দায়েরের প্রস্তুতি চলছে।