জিয়ানগরে জামায়াতের সেক্রেটারি গ্রেফতার

আপডেট : ১২ জুলাই ২০১৪, ২২:৫৯
পিরোজপুরের জিয়ানগর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল হাই মাতুব্বরকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুর ২টার দিকে উপজেলার ঘোষেরহাট এলাকা থেকে আব্দুল হাই মাতুব্বরকে গ্রেফতার করা হয়। ইন্দুরকানী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল হাই মাতুব্বরকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে যুবলীগ কর্মী স্বপনশীল হত্যাসহ ৮টি মামলা রয়েছে। এ ছাড়া সরকারি গাছ কাটাসহ অনেক নাশকতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।