আজকের রাশিফল

আপডেট : ১৩ জুলাই ২০১৪, ১৯:৩২
আজ ৩০ আষাঢ়, ১৪২১ বঙ্গাব্দ এবং ১৫ রমজান, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৩২ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৫১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা:৫। আপনার উপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও বুধ। আপনার শুভসংখ্যা: ২ ও ৫। শুভবার: সোম ও বুধবার। শুভরত্ন: মুক্তা ও পান্না। প্রকৃতিগতভাবে আপনি: অনুভূতিপ্রবণ ও আত্মবিশ্বাসী। স্মরণশক্তি ও বিশ্লেষণী ক্ষমতা প্রখর। পরিকল্পনা ও নিয়মানুসারে কাজ করতে পারেন। বন্ধু, পরিচিত জন ও পরিবেশ আপনাকে বেশ প্রভাবিত করতে পারে। মূলত আপনি চরমপন্থী। নিজের কাজের ক্ষেত্রে অনমনীয়। চাটুকারিতা ক্ষতির কারণ হতে পারে। ভ্রমণ ও পরিবর্তনের প্রতি ঝোঁক আছে। সাফল্য লাভের জন্যে আরও কৌশলী হতে হবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: আরভিং স্টোন, আইজাক বশোভিজ সিংগার, জেরাল্ড ফোর্ড, রানী হামিদ, আমজাদ হোসেন, জেনারেল টিক্কা খান, মোস্তফা আনোয়ার প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ শরীর খুব একটা ভালো যাবে না। পেটের ব্যধিতে ভুগবার আশঙ্কা আছে। দাম্পত্য ভুল বুঝাবুঝি সৃষ্টি হতে পারে। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা খারাপ যাবে না। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ অতি কৌতূহলী লোক থেকে সতর্ক থাকুন। কেউ অহেতুক আপনার দোষ খুঁজে বেড়াতে পারে। জনহিতকর কাজে অংশ নিতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। উপার্জনের নতুন কোনো সুযোগ সৃষ্টি হতে পারে। গোপন কোনো আশা পূর্ণ হতে পারে। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ ব্যবসায়িকদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। প্রতিযোগিতা বৃদ্ধি পেতে পারে। তবে তাতে তেমন কোনো অসুবিধা হবে না। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। পাওনা টাকা আদায় করা কঠিন হতে পারে। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ পরিবারের কারো জন্য মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। রোমান্টিক বিষয়াদির প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে। মিডিয়াকর্মীদের জন্য দিনটি কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে। সতর্কতার সাথে পেশাগত দায়িত্ব পালন করুন। প্রাপ্ততথ্যের উপর নির্ভর করা ঠিক হবে না। যোগাযোগ শুভ। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ কর্ম পরিবেশ ভালো থাকবে। মহিলা শিল্পীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সুনাম ও সাফল্যলাভের সম্ভাবনা আছে। বিরোধ, বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করুন। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা আশা করতে পারেন। কোনো ধরনের বন্ধুর সঙ্গে হঠাত্ যোগাযোগ হতে পারে। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ অ্যাকাউন্টদের জন্য দিনটি খুব একটা ভালো যাবে না। প্রাতিষ্ঠানিক কাজে অথবা পেশাগত কাজে কোনো ভুল-ভ্রান্তি হতে পারে। কাজ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। শরীর খুব একটা ভালো যাবে না। প্রয়োজনে কিছুক্ষণ বিশ্রাম নেয়ার চেষ্টা করুন। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ চিকিত্সক ও গবেষকদের জন্য দিনটি শুভ। ওষুধ সংক্রান্ত কোনো পরীক্ষায় সফল হতে পারেন। পরিবহন ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে। কোনো ধরনের দুর্ঘটনা অধিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে না। পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। যোগ্য বেকারদের কারো কারো চাকরির সম্ভাবনা আছে। শিল্প সংশ্লিষ্ট কাজে ধৈর্যের সাথে পরিচালনা করার চেষ্টা করুন। অভিনেতা ও পরিচালকদের মধ্যে মতবিরোধ দেখা দিতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ কাজকর্মের জন্য সময় খুব একটা অনুকূল নয়। কোনো ধরনের দ্বিধা-দ্বন্দ্বে ভুগতে পারেন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। বিদ্যার্থীদের সতর্ক থাকতে হবে। পড়াশোনায় মন বসানো কঠিন হতে পারে। প্রাপ্ততথ্যের উপর নির্ভর করতে পারেন। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ নাও হতে পারে। রাজনৈতিক ক্ষেত্রে পদস্থ ও প্রভাবশালীদের বিব্রতকর কোনো পরিস্থিতির উদ্ভব হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে তীব্র প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে পারেন। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিতে পারেন। কেউ আজ আপনার সাথে বেইমানী করতে পারে। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ ব্যবসায়িক দিক খুব একটা ভালো নাও যেতে পারে। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কারো সমর্থনে আজকে আপনাকে সাফল্য এনে দিতে পারে। প্রাপ্ততথ্যের উপর নির্ভর করতে পারেন। কোনো নিকট আত্মীয় দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ কারো আচরণে মনে কষ্ট পেতে পারেন। যাদের উপকার করেছেন তাদের কেউ মনে কষ্টের কারণ হতে পারে। ভিনদেশি জাতিকাদের জন্য দিনটি শুভ। কর্মস্থলে ভালো কিছু ঘটতে পারে। কেউ আজ প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে।