কবিতার প্রত্যেক লাইন পড়বে তাহলে প্রত্যেকটির উত্তর দিতে পারবে। তারপরও কোন সমস্যা দেখা দিলে আগামীকাল আমাদের দেয়া জানার কর্নারের সঙ্গে মিলিয়ে নেবে তোমার জানা অজানার মাত্রাকে।
নদীর স্বপ্ন
প্রশ্ন-১। মাঝির নৌকাটি কোথায়?
প্রশ্ন-২। কার কাছে দুটো আনি আছে?
প্রশ্ন-৩। ছোকানু কার বোন?
প্রশ্ন-৪। কানাইয়ের দিদি কোথায় গেছে?
প্রশ্ন-৫। কানাইয়ের মা কী করছিলেন?
প্রশ্ন-৬। যত দোষ সব কে মাথা পেতে নেবে?
প্রশ্ন-৭। কানাই কোন রঙের পালটি দ্বিতীয় দিন দিতে বলল?
প্রশ্ন-৮। কানাই ও ছোকানু আগে কোন নদী দেখতে যাবে?
প্রশ্ন-৯। কী দেখে চোখ ঝলসায়?
প্রশ্ন-১০। কার মুখে তিল?
প্রশ্ন-১১। কার চোখ ঘুমে ঢুলে আসে?
প্রশ্ন-১২। কে খুব ভিতু?
প্রশ্ন-১৩। বুদ্ধদেব বসু কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন?
প্রশ্ন-১৪। বুদ্ধদেব বসু কোন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন?
প্রশ্ন-১৫। বুদ্ধদেব বসুর একক সম্পাদিত পত্রিকার নাম কী?
প্রশ্ন-১৬। বুদ্ধদেব বসু কবে জন্মগ্রহণ করেন?
প্রশ্ন-১৭। বুদ্ধদেব বসু কোথায় জন্মগ্রহণ করেন?
প্রশ্ন-১৮। বুদ্ধদেব বসুর পৈতৃক নিবাস কোথায়?
প্রশ্ন-১৯। বুদ্ধদেব বসু কবে মৃত্যুবরণ করেন?
প্রশ্ন-২০। বুদ্ধদেব বসু কোথায় মৃত্যুবরণ করেন?
প্রশ্ন-২১। ‘সিকি’ শব্দের অর্থ কী?
প্রশ্ন-২২। ‘আনি’ শব্দের অর্থ কী?
প্রশ্ন-২৩। ‘শোন’ কিসের নাম?
প্রশ্ন-২৪। বাতাসের সাহায্যে চালাবার জন্যে নৌকায় খাটানো কাপড়ের পর্দাকে কী বলে?
প্রশ্ন-২৫। ‘কারসাজি’ শব্দের আভিধানিক অর্থ কী?
প্রশ্ন-২৬। ‘সূর্য লুকালো’ শব্দগুচ্ছের অর্থ কী?
জাগো তবে অরণ্য কন্যারা
প্রশ্ন-১। কবির দেখা প্রাণহীন সব মুখ গুলো কীরূপ?
প্রশ্ন-২। মর্মরে মর্মরে কী বেজে ওঠে?
প্রশ্ন-৩। কবি অরণ্য কন্যাদেরকে কীভাবে জেগে ওঠার কথা বলেছেন?
প্রশ্ন-৪। কবি কোথায় ছন্দের তান তুলতে বলেছেন?
প্রশ্ন-৫। কবি কাদের জন্যে খাদ্য আনতে বলেছেন?
প্রশ্ন-৬। কবি কীভাবে আলো ছড়াতে বলেছেন?
প্রশ্ন-৭। সুফিয়া কামাল কত তারিখে জন্মগ্রহণ করেন?
প্রশ্ন-৮। কবি সুফিয়া কামাল কোথায় জন্মগ্রহণ করেন?
প্রশ্ন-৯। কবি সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোথায়?
প্রশ্ন-১০। ‘সাঁঝের মায়া’ কাব্যগ্রন্থটি কার লেখা?
প্রশ্ন-১১। সুফিয়া কামাল কত তারিখে মৃত্যুবরণ করেন
প্রশ্ন-১২। সুফিয়া কামাল কোথায় মৃত্যুবরণ করেন?
