রাতের অন্ধকারে যদি কারও চোখে রোদচশমা পড়া দেখেন তাহলে সেটি হাসির কারণ হয়েই দাঁড়ায় বৈ কি। আর এই সুযোগটি সৃষ্টি করতেই কিছুদিন আগে আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড র্যাপিডসুে আয়োজিত গিল্ডাস লাফ ফেস্টে রাতের বেলা একসাথে রোদচশমা পড়েছিলেন রেকর্ড ১,৬৭৫ জন স্বেচ্ছাসেবী। মূলত ক্যান্সারের সাথে লড়তে থাকা মানুষের মুখে সামান্য একটু হাসি ফোটানোর জন্য স্যাটারডে নাইট লাইভের কমেডিয়ান গিল্ডা র্যাডনার একসময় যে প্রয়াস নিয়েছিলেন তারই স্মরণে আয়োজিত হয় এই গিল্ডাস লাফ ফেস্ট। আর ৮০০ শিল্পীর অংশগ্রহণে ১০ দিনের এবারের আয়োজনেই রাতের বেলা একসাথে সবচেয়ে বেশি মানুষের রোদচশমা পড়ার এই রেকর্ডটি স্থাপিত হয়।
