ক্যাপসন নিউজ

আপডেট : ১৩ জুলাই ২০১৪, ২০:৩১
সম্প্রতি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী ব্যাংকের প্রধান কার্যালয়ে শাখা ব্যবস্থাপকবৃন্দের সাথে অর্ধ-বার্ষিক ব্যবসায়িক মতবিনিময় সভায় অংশ নেন। উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এম শহিদুল ইসলাম, মীর্জা মাহমুদ রফিকুর রহমান ও এ ই আব্দুল মুহাইমেন ০০০ এনসিসি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও নির্বাহীদের অর্ধবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. নুরুন নেওয়াজ সেলিম। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম হাফিজ আহমেদের সভাপতিত্বে সম্মেলনে ভাইস চেয়ারম্যান এএসএম মাঈনউদ্দিন মোনেম, অডিট কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, পরিচালক খায়রুল আলম চাকলাদার এবং লায়ন এম হারুনুর রশিদ বিশেষ অতিথি ছিলেন ০০০ সম্প্রতি ঢাকার পোস্তগোলায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ.এ.এম. জাকারিয়া। এসময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকগন সৈয়দ ওয়াসেক মো. আলী, কাজী ওসমান আলী এবং সৈয়দ হাবিব হাসনাতসহ অন্যরা উপস্থিত ছিলেন