মুক্তিপণ দিতে না পারায় প্রাণ গেল শিশুর

আপডেট : ১৩ জুলাই ২০১৪, ২১:৩১
বগুড়ার আদমদীঘিতে শিশু অপহরণের পর মুক্তিপণের ৭ লাখ টাকা না পেয়ে হত্যার পর লাশ বস্তাবন্দি করে একটি ডোবায় পুঁতে রাখা হয়। অপহরণের ৯ দিন পর গত শনিবার দুপুরে শিশুর অর্ধগলিত লাশ ওই ডোবা থেকে উদ্ধার করেন পুলিশ। এঘটনায় নিহত মুশফিকুর রহমানের পিতা বিপুল হোসেন বাদী হয়ে গত শনিবার রাতে থানায় অজ্ঞাতনামা উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। উল্লেখ্য, আদমদীঘির কসাইগাড়ী গ্রামের বিপুল হোসেনের ৩ বছরের শিশু পুত্র মুশফিকুর রহমান গত ৩ জুলাই বাড়ির বাহিরে খেলার সময় রহস্যজনকভাবে নিখোঁজ হয়।