মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী আটক

আপডেট : ১৩ জুলাই ২০১৪, ২১:৩২
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমার বিচ্ছিন্নতাবাদী গ্রুপের সদস্যকে আটক করেছে বিজিবি। গতকাল রোববার ভোররাতে জেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় বিজিবি সদস্যরা তাকে আটক করে। বিজিবি জানায়, আটককৃত ব্যক্তির নাম-অংথিং। সে মিয়ানমারের আরাকান রাজ্যের বিচ্ছিন্নতাবাদী গ্রুপ ৯৬৯ এর সদস্য বলে বিজিবির কাছে স্বীকার করেছে।