বাগাতিপাড়ায় রেল ব্রিজ থেকে পড়ে মৃত্যু

আপডেট : ২৯ মে ২০১৯, ২২:১৩

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা

বাগাতিপাড়ার বড়াল নদীর রেল ব্রিজ থেকে পড়ে নাজমুল হাসান নামে একজনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে। নিহত নাজমুল ঠেঙ্গামাড়া গ্রামের বেল­াল উদ্দিনের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানায় স্থানীয়রা।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা ওসি সিরাজুল ইসলাম জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কিন্তু যেহেতু এটি জিআরপি পুলিশের আওতায় তাই তারা পরবর্তী পদক্ষেপ নেবেন। তবে নাজমুল অপ্রকৃতস্থ ও মানসিক ভারসাম্যহীন ছিল।