শিক্ষাপ্রতিষ্ঠানটিকে এমপিওভুক্ত করা হোক

আপডেট : ১৩ জুলাই ২০১৪, ২১:৪৩
১৮৯৯ সালে অজপাড়াগাঁয়ে খলিশখালী মাগুরা এসসি ইনস্টিটিউশনটি প্রতিষ্ঠিত হয়। সেই সময়ে প্রতিষ্ঠানটি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী অনুমোদন লাভ করে। শুরু থেকেই প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত সুনামের সঙ্গে শিক্ষার আলোর দীপ্তি ছড়িয়ে দিচ্ছে। ১৯৯৫ সালে শিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠানটিকে কলেজিয়েট করার জন্য চিঠি ইস্যু করে। তার পরিপ্রেক্ষিতে ২০০২ সালে খলিশখালী মাগুরা এসসি ইনস্টিটিউশনকে কলেজিয়েটে রূপান্তর করা হয়। সকল শর্ত পূরণ করে অর্থাত্ নিঃশর্তভাবে ২০০৫ সালে একাডেমিক স্বীকৃতি লাভ করে। সকল শর্ত পূরণ করা সত্ত্বেও আজো প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়নি। আর সে কারণেই আমরা শিক্ষক-কর্মচারীবৃন্দ অত্যন্ত মানবেতর জীবন যাপন করছি। পরিশেষে, ১১৫ বছরের এই প্রতিষ্ঠানটি এমপিওভুক্তির জন্য আশু উদ্যোগ নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি বিনীত আবেদন জানাচ্ছি। আবুল কালাম আজাদ, প্রভাষক, খলিশখালী মাগুরা এসসি কলেজিয়েট ইনস্টিটিউশন, বালিয়াদহা, তালা, সাতক্ষীরা।