নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা
নাঙ্গলকোটে নতুন মসজিদের মিনারের কাজ করতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। বুধবার সকালে উপজেলার ঢালুয়া ইউপির মন্নারা পূর্বপাড়া নুরু মিয়াজী মসজিদে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বানিয়াচং গ্রামের মাসুম ও একই গ্রামের সবুজ। ঢালুয়া ইউপি সদস্য মাহফুজুল আলম বিদ্যুত্স্পৃষ্টে দুই শ্রমিক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
